ফোঁটা

স্বপন রায়



à§§.

এখানেই ছিল
ছিল না নদীর একগাছা?

মাছেরা গান গাইতো, ও রাঙা বৌ

মাংসের ভালই লাগতো
নদী জলে গেলে...



২.

রাস্তা
যদি সিঁথি হয়, তো চুল...

চুল আঁচড়াবার সময় লেগে যাবে এক পোঁচ অন্ধকার
চিরুনির দাঁত আছে
জানত না?

à§©.

কেউ আসছে না
কেউ যাচ্ছে না

ব্রিজ আমায় দেখে
আমি ব্রিজকে

দুজনে হাসি
চাঁদকে ভাবি জোছনা
স্বপ্ন মনে হয়
সবকিছু টমটমের স্বপ্ন মনে হয়..

৪.

একটি পাখি
আরো একটি পাখি

একটি থাকে
একটি আঁকে

কেউ না কেউ ঠিক উড়ে যাবে...

à§«.

শীতের কব্জি যদি শিশির
শীতের কব্জি জুড়ে হাততালি, সেকি হাততালি

আমিও একটু দিলাম


৬.

গ্রহ দুলছে
আগ্রহও ওই দুলছে

বোঝা যায়না, না?

à§­.

দূরে পোচ নামে
টায়ে টায় নামে পোচ

ফাউল হবেনা আর কাটলেট


à§®.

ঠিকঠাক রিক্সা না পাওয়ায় দুপাট্টা গোটাচ্ছিল আঙুলে
দ্বিধা কেন
কেন যে
একটু পরেই সন্ধ্যা নামে, চিৎকার মনে হয়

৯.

ঠিক জলেই ভেসে যাচ্ছে
ঠিক জলই ভেসে যাচ্ছে
জলেই যাচ্ছে সবকিছু
সে কাঁদল
নীড় থেকে উড়ে যাওয়া একটা পাখির জলরং
ঠিক এতক্ষণে..

১০.

আর দেরী হবেনা ভেবে সে রাস্তা পার হচ্ছে
কোথাও কোনও গল্প ছিলনা
থেঁৎলে যাওয়ার
ওদিকের বাচ্চাটা ওরই ছেলে কীনা এক্ষুনি জানা যাবে

ছবি ঋণঃ আথার্বা টিউলিসি,à¦†à¦¨à ¸à§à¦ªà§à¦¯à¦¾à¦²à§à¦¸